• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম:
বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নেপালে ভয়াবহ বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ তিন ব্যাংকের এমডির চুক্তি বাতিল মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র নবায়ন প্রিমিয়াম সংগ্রহ উৎসব শুরু সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস পপুলার লাইফের প্রতিষ্ঠাতা আলহাজ্ব গিয়াসউদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালন চট্টগ্রাম কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

ড. ইউনূসের জামিনের মেয়াদ বাড়লো

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
ড. ইউনূসের জামিনের মেয়াদ বাড়লো
ড. ইউনূসের জামিনের মেয়াদ বাড়লো

আনলিমিটেড নিউজঃ শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের জামিনের মেয়াদ ৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) বেলা ১১টার দিকে কাকরাইলে অবস্থিত শ্রম আপিল ট্রাইব্যুনালে যান তিনি। আজই জামিনের সময়কাল শেষ হওয়ায় নতুন করে জামিন নিতে শ্রম আপিল ট্রাইব্যুনালে আসেন ড. ইউনূস।

এ সময় তার সঙ্গে ছিলেন আইনজীবীসহ সংশ্লিষ্টরা।

জামিন বাড়ানোর আদেশ পেয়ে গণমাধ্যমের সামনে কথা বলেন ড. ইউনূস। এসময় তিনি অভিযোগ করে বলেন, তিনি দূর্যোগের ভেতর দিয়ে যাচ্ছেন, নিজের কাজ করতে পারছেন না। ফলে দেশের জনগণ সুফল থেকে বঞ্চিত হচ্ছে, দেশের ইমেজ নষ্ট হচ্ছে।

তবে সাজাপ্রাপ্ত ব্যক্তি এমন কথা বলতে পারেন না, এখতিয়ার নেই বলে মন্তব্য করেন কলকারখানা পরিদর্শক অধিদপ্তরের আইনজীবী।

এর আগে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় গত ১৬ এপ্রিল ৬ মাসের সাজাপ্রাপ্ত ড. ইউনূসকে ২৩ মে পর্যন্ত জামিন দিয়েছিলেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। আজই ছিল তার জামিনের শেষ সময়কাল।

শ্রম আইন লঙ্ঘনের মামলায় গত ১ জানুয়ারি ৬ মাসের সাজা হয় ড. মুহাম্মদ ইউনূসসহ চার আসামির। সেই সঙ্গে ২৫ হাজার টাকা করে জরিমানা করেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা।

গত ২৮ জানুয়ারি মামলার রায়ের বিরুদ্ধে আপিল করলে ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে জামিন দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। এর আগে শ্রম আপিল ট্রাইব্যুনালে জামিন চেয়েছিলেন তিনি। সেই সঙ্গে শ্রম আইন লঙ্ঘন মামলার রায়ে ৬ মাসের সাজার বিরুদ্ধে ২৫টি যুক্তি দেখিয়ে খালাস চেয়ে আপিল করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ