• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাজ্যে আগাম নির্বাচনের তারিখ ঘোষণা

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
যুক্তরাজ্যে আগাম নির্বাচনের তারিখ ঘোষণা
যুক্তরাজ্যে আগাম নির্বাচনের তারিখ ঘোষণা

আনলিমিটেড ডেস্ক নিউজঃ যুক্তরাজ্যে সংসদ ভেঙে দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। দেশটিতে ২০২৫ সালের জানুয়ারিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা থাকলেও এ বছরের ৪ জুলাই নির্বাচনের তারিখ ঘোষণা করেন সুনাক।

স্থানীয় সময় বুধবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০নং ডাউনিং স্ট্রিট থেকে এই ঘোষণা আসে।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নির্বাচন তারিখ ঘোষণার আগে মন্ত্রীদের এ ব্যাপারে অবহিত করেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এরপর তাদের সঙ্গে আলোচনা করে আগামী সপ্তাহে সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

মন্ত্রীদের সঙ্গে বৈঠকের আগে রাজা তৃতীয় চার্লসের কাছে যান তিনি। সেখানে সংসদ ভেঙে দেওয়া ও নতুন নির্বাচন আয়োজনের জন্য রাজার অনুমতি চান সুনাক। রাজা চার্লস অনুমতি প্রদানের পর এটি জনসম্মুখে ঘোষণা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

সুনাক আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে নিজের সরকারের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন। এছাড়া ভোটারদের আশ্বস্ত করেন তাকে যদি ভোট দিয়ে প্রধামন্ত্রী বানানো হয় তাহলে তিনি ব্রিটেনের উন্নয়নে কাজ করবেন।

তিনি বলেছেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গত পাঁচ বছর যুক্তরাজ্যকে সবচেয়ে চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে পার করতে হয়েছে। সেই চ্যালেঞ্জগুলোর বিরুদ্ধে লড়াই করেছি। যা আমাকে ব্রিটিশ হিসেবে গর্বিত করেছে।’

প্রসঙ্গত, গত ১৪ বছর ধরে দেশটির ক্ষমতায় রয়েছে ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ