• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
অপ্রতিম হত্যাকাণ্ডে কোন আইনজীবী আসামিদের পক্ষে দাড়াবেন না পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রাণীশংকৈলে যুবদলের মিছিল জেল-গ্রেপ্তারের ঝুঁকি মেনেই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে : তথ্য প্রতিমন্ত্রী “আইনের শাসন, ক্ষমতা, বিচারহীনতা ও নাগরিক নিরাপত্তা: কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ?” বিবাহিত সহশিল্পীর প্রেমে পড়েছিলেন সাবা কামার! রায়গঞ্জে পাঁচ পিস ইয়াবাসহ কথিত মানবাধিকারকর্মী ও কবিরাজ গ্রেপ্তার জামালপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা এমপি গাজী নজরুল ইসলামের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সাতকানিয়ায় দাঁড়িয়ে থাকা তিন বাসে আগুন

Un24admin
আপডেটঃ : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজ: চট্টগ্রামের সাতকানিয়ায় দাঁড়িয়ে থাকা তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (২০ নভেম্বর) ভোর ৪টার দিকে কেঁওচিয়ায় মডেল মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

পুড়ে যাওয়া তিন বাসের মধ্যে দু’টি শ্যামলী ও একটি হানিফ পরিবহনের বাস রয়েছে। এসব বাস চট্টগ্রাম-কক্সবাজার সড়কে গণপরিবহন হিসেবে চলাচল করতো।

সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউর রহমান বলেন, সাতকানিয়া মডেল মসজিদের একটু দক্ষিণে পুড়ে যাওয়া বাসগুলো মালিকের নিজস্ব ডিপোতে ছিলো। ওখানে পাহারাদার ছিলো, তারা কিছু বলতে পারছে না। কীভাবে আগুন লেগেছে তা আমরা তদন্ত করে দেখছি।

সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম হুমায়ুন কার্ণায়েন বলেন, ভোর ৪টা ৫ মিনিটে আমরা খবর পেয়েছি। আমাদের দু’টো ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, তা বলা যাচ্ছে না বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ