• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

অপু বিশ্বাসকে দেখতে গিয়ে প্রাণ গেল যুবকের

Un24admin
আপডেটঃ : শনিবার, ৪ মে, ২০২৪
অপু বিশ্বাসকে দেখতে গিয়ে প্রাণ গেল যুবকের
অপু বিশ্বাসকে দেখতে গিয়ে প্রাণ গেল যুবকের

আনলিমিটেড নিউজঃ চিত্রনায়িকা অপু বিশ্বাসকে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মো. মজনু মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। মেলান্দহ থানার ওসি রাজু আহাম্মদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মো.মজনু মিয়া ইসলামপুর উপজেলার মুখশিমলা এলাকায় দুলাল মিয়ার ছেলে। তিনি পেশায় কলার ব্যবসায়ী ছিলেন।

শনিবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এর আগে গত ২ মে বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার ফুলতলা মোড়ে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে মাথায় আঘাত পান তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার উপজেলা দুরমুঠ ইউপির হযরত শাহ কামাল (রহ.) এর মাজারকে কেন্দ্র করে মাসব্যাপী বৈশাখী মেলায় মুক্তিযোদ্ধা কল্যাণ সাংস্কৃতিক অনুষ্ঠানে ইসলামপুর থেকে অটোরিকশায় করে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে দেখতে যাচ্ছিলেন।

অটোরিকশা ফুলতলা মোড়ে পৌঁছালে এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা চাপা দিলে পড়ে গিয়ে মাথায় মারাত্মকভাবে আঘাত পান। পরে স্থানীয়রা উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে দুই দিন চিকিৎসাধীন অবস্থায় থেকে শনিবার দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

মেলান্দহ থানার ওসি রাজু আহাম্মদ বলেন, সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ