• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম:
কার্যকর শেখাই হবে প্রাথমিক শিক্ষার সর্বোচ্চ অগ্রাধিকার: প্রতিমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর কক্সবাজার সমুদ্র সৈকতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্টের নির্দেশ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে মিলবে প্রণোদনা, গ্রিডে ইউনিটপ্রতি ১০.৫০ টাকা হঠাৎ খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক- অনিয়মে তাৎক্ষণিক ব্যবস্থা সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাথে জেনিথ ইসলামী লাইফের সিইও’র সাক্ষাৎ মুন্সীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের সংঘর্ষ, ওসিসহ আহত ১০ পাঁচ বিশ্ববিদ্যালয়ের ৫৯ হাজার শিক্ষার্থী জেনিথ ইসলামী লাইফের বীমায় অন্তর্ভুক্ত বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া নেতানিয়াহুর

Un24admin
আপডেটঃ : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

আনলিমিটেড ডেস্ক নিউজঃ ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর পশ্চিম তীরের একটি ইউনিটের ওপর মার্কিন নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনার খবরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সেনাবাহিনীর ওপর যেকোনো নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এমনকি মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াইয়ের ঘোষণাও দিয়েছেন তিনি।

সোমবার (২২ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমগুলো বলছে, ইসরায়েলের নেতজাহ ইহুদা ইউনিটের সদস্যদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞা দেয়া হলে তারা কোনো মার্কিন সামরিক সহায়তা না পাওয়ার পাশাপাশি কোনো প্রশিক্ষণ নিতে পারবেন না।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন কয়েক দিনের মধ্যে নিষেধাজ্ঞার ঘোষণা দিতে পারেন। তিনটি সরকারি সূত্র থেকে এমন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে গণমাধ্যমগুলো।

মানবাধিকার লঙ্ঘনে অভিযোগ উঠেছে ইসরায়েলি পুলিশের একাধিক ইউনিটের বিরুদ্ধেও। তাদের আচরণের বিস্তারিত মূল্যায়নের পর নিষেধাজ্ঞার এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, ইসরায়েলের প্রধান মিত্র ওয়াশিংটন এর আগে কখনোই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বা আইডিএফের কোনও ইউনিটের সহায়তা স্থগিত করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ