• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

সহজেই পাঞ্জাব কিংসকে হারালো গুজরাট

Un24admin
আপডেটঃ : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

আনলিমিটেড নিউজঃ আগের ম্যাচেই ৮৯ রানে অলআউট হয়েছিলো গুজরাট টাইটান্স। রানবন্যার আইপিএলে এত কম রানে অলআউট হওয়ার কারণে কম সমালোচনা শুনতে হয়নি গুজরাটের ক্রিকেটারদের।

পাঞ্জাব কিংসকে পেয়ে সেই লজ্জা ঘোচানোর সর্বোচ্চ চেষ্টা করেছে শুভমান গিলের দল। মাল্লানপুরে স্বাগতিক পাঞ্জাব কিংসকে লো স্কোরিং ম্যাচে ৩ উইকেটে হারিয়েছে গুজরাট।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৪২ রান করতে সক্ষম হয় পাঞ্জাব কিংস। জবাব দিতে নেমে গুজরাটও কম ভোগেনি। ১৯.১ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায় তারা।

টস জিতে ব্যাট করতে নামার পর পাঞ্জাবের কোনো ব্যাটারই ভালোভাবে দাঁড়াতে পারেনি গুজরাট বোলারদের সামনে। প্রাবশিরাম সিং সর্বোচ্চ ২১ বলে ৩৫ রান করেন। ২৯ রান করেন হারপ্রিত ব্রার। ২০ রান করেন স্যাম কারান। গুজরাটের হয়ে সাই কিশোর নেন ৩৩ রান দিয়ে ৪ উইকেট। ২টি করে উইকেট নেন সন্দিপ ওয়ারিয়র এবং নুর আহমদ।

জবাব দিতে নামার পর গুজরাটের ব্যাটাররাও ব্যর্থতার পরিচয় দিচ্ছিল। শুভমান গিল করেন ৩৫, রাহুল তেওয়াতিয়া অপরাজিত করেন ৩৬ রান। ৩১ রান করেন সাই সুদর্শন। ১৯.১ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছায় গুজরাট। আর্শদিপ সিংকে বাউন্ডারি মেরে জয়ের লক্ষ্যে পৌছাঁন রাহুল তেওয়াতিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ