• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম:
মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

৩ মে প্রেক্ষাগৃহে ‘শ্যামা কাব্য’

Un24admin
আপডেটঃ : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

আনলিমিটেড নিউজঃ সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার সিনেমা ‘শ্যামা কাব্য’। আগামী ৩ মে মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে ‘শ্যামা কাব্য’। এমনটিই জানালেন সিনেমাটির নির্মাতা বদরুল আনাম সৌদ। ২০১৯-২০ সালে সরকারি অনুদান পাওয়া এ সিনেমাটি পরিচালনার পাশাপাশি কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যও লিখেছেন সৌদ নিজেই।

‘শ্যামা কাব্য’তে কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। অভিনয়ে আরও রয়েছেন ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম, রিমি করিম, এ কে আজাদ, সেতু প্রমুখ।

নায়ক-নায়িকা দুজনই বললেন, তাদের চরিত্র দুটি একেবারেই নতুন। তাদের রসায়নও দর্শকের মন ছুঁয়ে যাবে বলে তারা আশাবাদী। নীলার ভাষায়, শ্যামা মেয়েটি খুব শান্ত। দেখলে চোখে আরাম দেবে। আর সোহেল এখনই তার চরিত্রের কোনো গুমর ফাঁস করতে চান না। সিনেমাটি প্রযোজনা করেছেন সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ।

সরকারি অনুদানের এ সিনেমাটি গত ২৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল। কিন্তু সে সময় ছবিটি আর মুক্তি পায়নি। তখন নির্মাতা সৌদ বলেছিলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির জন্যই এই সিদ্ধান্ত। চিন্তাভাবনা করে দেখলাম, এমন পরিস্থিতিতে দর্শক সিনেমা হলে এসে ছবি দেখতে চাইবেন না। দর্শকের জন্যই তো আমাদের সিনেমা। তাদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বিবেচনা করা জরুরি। আমরা সিদ্ধান্ত নিয়েছি ‘শ্যামা কাব্য’ জাতীয় নির্বাচনের পরেই মুক্তি দেব। অবশেষে ছবিটি মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।

ডিভোর্সের পর স্ত্রী নীতুকে হারিয়ে মারাত্মক ডিপ্রেশনে আক্রান্ত হয় আজাদ। ওসমানকে সে নিজের বড় ভাইয়ের মতো সম্মান করত। অথচ সেই ওসমানের সঙ্গেই তার স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিল। নিজের ডিপ্রেশন কাটাতে একদল ট্যুরিস্টের সঙ্গে সুন্দরবন ভ্রমণ করতে যায় আজাদ। এগিয়ে যায় গল্প।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ