• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে প্রাণ গেল শিশুর

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

আনলিমিটেড নিউজঃ নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে রাজদ্বীপ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে চার নম্বর অন্নপূর্ণা ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

রাজদ্বীপ চট্টগ্রাম জেলার পটিয়া থানার বুদ্ধুরা বেলমাইন গ্রামের উজ্জ্বল দাসের ছেলে। পরিবারের সঙ্গে সে লাঙ্গলবন্দের স্নানোৎসবে এসেছিল।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু রাজদ্বীপ তার মা, নানি ও বোনের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে তার নিখোঁজের বিষটি ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা অন্নপূর্ণা ঘাটে অভিযান চালিয়ে সকাল সাড়ে ১০টার দিকে অচেতন অবস্থায় রাজদ্বীপকে উদ্ধার করেন। পরে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দে দেশ-বিদেশের ১০ লাখের অধিক সনাতন ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপী স্নানোৎসব হয়। সোমবার বিকেল সোয় ৪টায় তিথির লগ্ন শুরু হয়। শেষ হয় মঙ্গলবার বিকেল ৫টায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ