• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম:
কার্যকর শেখাই হবে প্রাথমিক শিক্ষার সর্বোচ্চ অগ্রাধিকার: প্রতিমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর কক্সবাজার সমুদ্র সৈকতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্টের নির্দেশ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে মিলবে প্রণোদনা, গ্রিডে ইউনিটপ্রতি ১০.৫০ টাকা হঠাৎ খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক- অনিয়মে তাৎক্ষণিক ব্যবস্থা সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাথে জেনিথ ইসলামী লাইফের সিইও’র সাক্ষাৎ মুন্সীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের সংঘর্ষ, ওসিসহ আহত ১০ পাঁচ বিশ্ববিদ্যালয়ের ৫৯ হাজার শিক্ষার্থী জেনিথ ইসলামী লাইফের বীমায় অন্তর্ভুক্ত বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

ইসরায়েল পাল্টা হামলা চালালে জবাব দেবে ইরান

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

আনলিমিটেড ডেস্ক নিউজঃ পশ্চিমা মিত্রদের আহ্বান উপেক্ষা করে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকের পর এই ঘোষণা দেন সেনাপ্রধান হার্জি হালেভি।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দোল্লাহিয়ান বলেছেন, তেহরান উত্তেজনা বৃদ্ধির পক্ষে নয়। কিন্তু ইসরায়েল পাল্টা হামলা চালালে আগের চেয়েও জোরালো জবাব দেবে ইরান।

এর আগে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এড়াতে ইসরায়েলকে পাল্টা হামলা না চালানোর আহ্বান জানায় যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স।

অন্যদিকে হামলার জেরে ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা দেয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো।

ইসরায়েলের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যকে আরেকটি নতুন যুদ্ধের দিকে ঠেলে দেবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সিরিয়ার রাজধানীতে তেহরানের কনস্যুলেটে সাম্প্রতিক হামলার জবাবে শনিবার গভীর রাতে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইরান এই হামলা চালায়।

মূলত গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানের কনস্যুলেটে হামলার প্রতিক্রিয়া হিসাবে ইসরায়েলে রাতারাতি ৩০০টিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কথা জানিয়েছে তেহরান। এর বেশিরভাগই ইরানের অভ্যন্তর থেকে নিক্ষেপ করা হয়।

তবে লক্ষ্যে পৌঁছানোর আগেই অধিকাংশ ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রবাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ