• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

মুম্বাই ছেড়ে যাচ্ছেন রোহিত!

Un24admin
আপডেটঃ : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

আনলিমিটেড ডেস্ক নিউজঃ গুজরাট টাইটান্স ছেড়ে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছেন হার্দিক পান্ডিয়া। ঘরে ফিরেই অধিনায়কত্ব পেয়েছেন তিনি। তাতে কপাল পুড়েছে দলটির সফল অধিনায়ক রোহিত শর্মার। এরপর থেকেই তাদের দুজনের মধ্যে দূরত্ব শুরু হয়েছে। যার প্রভাব পড়ছে মাঠেও।

ভারতীয় গণমাধ্যমের দাবি, আগামী মৌসুমেই মুম্বাই ছাড়বেন রোহিত। যদিও বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি কোনো পক্ষই। তবে এরই মধ্যে জল্পনা শুরু হয়েছে দল ছাড়ছেন রোহিত। অনেকেরই ধারণা, কলকাতা নাইট রাইডার্সে যাবেন তিনি।

এবার রোহিতের দল পরিবর্তনের খবর নিয়ে নতুন তথ্য দিয়েছেন ধারাভাষ্যকার মাইকেল ভন। বিয়ারবাইসেপ পডকাস্টে গিয়ে নিজের ধারণার কথা বলেছেন ভন, ‘সে (রোহিত) কি চেন্নাইয়ে যাবে? ধোনির জায়গাটা সে নিবে? এই বছর গায়কোয়াড় করছে এবং হয়তো এটা আগামী বছর রোহিত নেয়ার আগ পর্যন্ত কাজ চালানোর জন্য। আমি ওকে চেন্নাইয়েই (আগামী বছর) দেখি।’

ভনের এই কথা শুনে পডকাস্টের সঞ্চালক বলেন, এমনটা হলে তা হবে হৃদয়বিদারক। মুম্বাইয়ের ছেলে এমনভাবে মুম্বাই ছেড়ে যদি যেতেই হয়, তাহলে সানরাইজার্স হায়দরাবাদে গেলেই বরং মেনে নিবেন বলে জানান তিনি। আইপিএলে রোহিত ২০১০ সাল পর্যন্ত ডেকান চার্জার্সে খেলেছেন। সে দলটিই পরে নাম বদলে সানরাইজার্স হয়েছে।

পডকাস্টের অন্য এক অংশে ভন বলেন, ‘ওকে(পান্ডিয়া) মুম্বাইয়ের অধিনায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। কে এই প্রস্তাবে না বলবে? ভারতের প্রত্যেকটা ক্রিকেটার যে স্বপ্ন দেখে, সে প্রস্তাব দেওয়া হয়েছে ওকে। আমার ধারণা, ওরা ব্যাপারটা ঠিকভাবে বলতে পারেনি। ব্যক্তিগতভাবে রোহিতকেই অধিনায়ক রেখে দিতাম। সবচেয়ে ভালো হতো যদি আগামী বছর বা দুই বছরের জন্য হার্দিকের কথা মাথায় রেখে রোহিতকেই অধিনায়ক রেখে দিত তারা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ