• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম:
নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ গ্রেফতার ৩৮ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: হামিদুর রহমান আযাদ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল জুলাই স্মৃতি জাদুঘরের কোনো ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল ইউরোপীয় দেশগুলোর জাহাজ জব্দের হুঁশিয়ারি পুতিনের

ইউরোপীয় দেশগুলোর জাহাজ জব্দের হুঁশিয়ারি পুতিনের

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্টঃ ইউরোপীয় দেশগুলো যদি রাশিয়ার পণ্যবাহী জাহাজ জব্দ করা অব্যাহত রাখে, তবে রাশিয়াও পাল্টা ইউরোপের জাহাজ জব্দ করবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সম্প্রতি পশ্চিমা নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে তেল বহনকারী রাশিয়ার বেশ কয়েকটি জাহাজ আটকে দেয় ইউরোপ। এমনকি তারা এসব জাহাজ থেকে জব্দ করা তেল বা পণ্য বিক্রি করে দেওয়ারও অনুমতি পেয়েছে।

এই ঘটনাকে ‘জলদস্যুতা ও ডাকাতি’ আখ্যা দিয়ে পুতিন বলেছেন, এমনটা চলতে থাকলে রাশিয়াও যেখানে প্রয়োজন সেখানে পাল্টা ব্যবস্থা নেবে। ইউরোপকে উচিত জবাব দিতে রাশিয়ার নৌবাহিনীকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।

প্রশান্ত মহাসাগরে রাশিয়ার নৌবাহিনীর এক মহড়া চলাকালে এই হুঁশিয়ারি দেন পুতিন। একইসঙ্গে তিনি পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে এশিয়া অঞ্চলে সামরিক তৎপরতা ও উত্তেজনা বাড়ানোর জন্য দায়ী করেছেন।

এদিকে, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সাহায্য করার জন্য উত্তর কোরিয়া বিপুল পরিমাণ অস্ত্র ও সেনা পাঠাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফলে ওই অঞ্চলে নতুন করে চরম উত্তেজনা দেখা দিয়েছে। সূত্র: আল-জাজিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ