• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম:
নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ গ্রেফতার ৩৮ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: হামিদুর রহমান আযাদ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল জুলাই স্মৃতি জাদুঘরের কোনো ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল ইউরোপীয় দেশগুলোর জাহাজ জব্দের হুঁশিয়ারি পুতিনের

জাতিকে বিভক্ত করে লুটপাট চালালে আন্দোলন জোরালো হবে: ডা. শফিকুর রহমান

Un24admin
আপডেটঃ : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

রাজনৈতিক ডেস্ক রিপোর্টঃ জাতির সাথে বৈষম্য ও লুটপাট যত বেশি করা হবে, সরকারের বিরুদ্ধে গণআন্দোলনও তত বেশি জোরালো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

রোববার (৯ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে আবু সাঈদ কনভেনশন হলে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) আয়োজিত ‘জুলাই আপরাইজিং’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদী সরকারের সময় আমরা সবাই চরমভাবে অত্যাচারিত ও মজলুম ছিলাম। কিন্তু আজ পরিবর্তিত পরিস্থিতিতে সেই মজলুমরা কেন আবার জালিম হতে চাইছে?

তিনি বর্তমান সরকারের ভূমিকার সমালোচনা করে অভিযোগ করেন, প্রবাসে থাকা অবস্থায় বর্তমান প্রধানমন্ত্রী মুখে মেধাভিত্তিক সমাজ গড়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে মেধাবীদের সঠিক মূল্যায়ন করা হচ্ছে না, বরং জায়গায় জায়গায় মেধাবীদের নাজেহাল করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ