• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম:
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে মিলবে প্রণোদনা, গ্রিডে ইউনিটপ্রতি ১০.৫০ টাকা হঠাৎ খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক- অনিয়মে তাৎক্ষণিক ব্যবস্থা সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাথে জেনিথ ইসলামী লাইফের সিইও’র সাক্ষাৎ মুন্সীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের সংঘর্ষ, ওসিসহ আহত ১০ পাঁচ বিশ্ববিদ্যালয়ের ৫৯ হাজার শিক্ষার্থী জেনিথ ইসলামী লাইফের বীমায় অন্তর্ভুক্ত বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর দুই বছরের মধ্যে গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে সরকার: তথ্য উপদেষ্টা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৪২ গ্রেপ্তার

দেশে ফিরেছেন ১৭ হাজারের বেশি বাংলাদেশি হাজি

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

জাতীয় ডেস্ক রিপোর্টঃ পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ৪৩টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে মোট ১৭ হাজার ৬৮৯ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। এছাড়া হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৪২ জন হাজির মৃত্যুবরণ করার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২ জুন) পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বছর হজের আনুষ্ঠানিকতা শেষ হয়েছিল গত ২৬ জুন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত তিনটি বিমান সংস্থা হাজিদের নিয়ে ফিরতি ফ্লাইট কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০টি, সাউদিয়া এয়ারলাইনসের ১৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটের মাধ্যমে হাজিরা নিরাপদে দেশে ফিরেছেন। ফেরত আসা হাজিদের মধ্যে ২ হাজার ৮২ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ১৫ হাজার ৬০৭ জন বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় দেশে এসে পৌঁছেছেন বলে জানিয়েছে হজ অফিস।

এদিকে সৌদি আরবে মারা যাওয়া ৪২ জন হাজির মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৫ জন নারী রয়েছেন। এলাকাভিত্তিক পরিসংখ্যানে জানা গেছে, মৃতদের মধ্যে ৩২ জন মক্কায় এবং ১০ জন মদিনায় মারা গেছেন।

উল্লেখ্য, এ বছরের ১৮ এপ্রিল প্রথম ফ্লাইটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের হজ কার্যক্রম শুরু হয়েছিল এবং তা শেষ হয় ২১ মে। হজের আনুষ্ঠানিকতা শেষে গত ৩০ মে থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত হাজিদের নিয়ে এই ফিরতি ফ্লাইট কার্যক্রম চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ