• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরের ১১ গ্রামে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে আজ

Un24admin
আপডেটঃ : বুধবার, ২৭ মে, ২০২৬

জেলা ডেস্ক রিপোর্টঃ সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরের ১১টি গ্রামে আজ বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।

জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, হোটাটিয়া, শরশোই ও কাঞ্চনপুর, রায়পুর উপজেলার কলাকোপা এবং সদর উপজেলার বশিকপুরসহ ১১টি গ্রামের কয়েক হাজার মুসল্লি আজ ঈদুল আজহা পালন করছেন।

সকাল ৮টায় রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসা এবং নোয়াগাঁও বাজারের দক্ষিণ-পূর্ব নোয়াগাঁও ঈদগাহ ময়দানসহ বিভিন্ন স্থানে ছোট-বড় একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসার জামাতে ইমামতি করেন মাওলানা রুহুল আমিন। এসব গ্রামের মুসল্লিরা পৃথকভাবে নিজ নিজ ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন।

স্থানীয়রা জানান, মাওলানা ইসহাক (রহ.)-এর অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ পবিত্র মক্কা ও মদিনার সঙ্গে সঙ্গতি রেখে ঈদসহ বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে আসছেন। প্রায় ৪০ বছর ধরে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ