• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

অবশেষে তুমি এলে

Un24admin
আপডেটঃ : সোমবার, ১৮ মে, ২০২৬

বিনোদন ডেস্ক রিপোর্টঃ নির্মাণ হয়েছে নতুন নাটক ‘অবশেষে তুমি এলে’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। জাগো এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নাটকটি নির্মাণ করেছেন পরিচালক সেলিম রেজা। এর গল্প লিখেছেন পারভেজ ইমাম।

নাটকের প্রধান দুই চরিত্রে তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আরও রয়েছেন তুটিয়া ইয়াসমিন পাপিয়া, ডিকন নূর, আশরাফুল আলম সোহাগ, নিজাম উদ্দিন তামুর, ফারুক আহমেদ এবং আরও অনেকে।

নাটকটিতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত।

পরিচালক জানান, এ নাটকের শুটিং হয়েছে রাজধানীর উত্তরা এলাকার ৩০০ ফুট বনবিথি হাউসে। নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটি শিগগিরই ইউটিউব প্ল্যাটফর্ম জাগো এন্টারটেইনমেন্টে প্রকাশ করা হবে।

নাটকের গল্পে দেখা যাবে, রাজবংশের শেষ উত্তরসূরীর ফুলের প্রতি ভালোবাসা এবং বাবার রেখে যাওয়া ফ্লাওয়ার শপে বসে বসে বাংলা নাটকের অনেক বড় সুপারস্টার হওয়ার স্বপ্নে বিভোর থাকা দুই তরুণ তরুণীর কাহিনি। ফুলপ্রেমী কেয়া পায়েল অফিস থেকে বাসায় ফেরার পথে সালমানের ফ্লাওয়ার শপে আসে ফুল কিনতে। প্রথম দেখাতেই কেয়ার প্রেমে পড়ে যায় তৌসিফ। এগিয়ে চলে নাটকের গল্প।

নির্মাতা নিশ্চিত করেছেন, রোমান্টিক ট্রাজেডি ও পারিবারিক আবহে চমৎকার গল্পের এই নাটকটি জাগো এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।

নাটকটিতে একটি সুন্দর গান রয়েছে। ‘ছুঁয়ে থাকো আমায়’ শিরোনামে গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও টিউন করেছেন কাওসার খান। গানটিতে কন্ঠ দিয়েছেন শাওন গানওয়ালা এবং অবন্তি সিথি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ