• সোমবার, ১৮ মে ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২

Un24admin
আপডেটঃ : সোমবার, ১৮ মে, ২০২৬

জেলা ডেস্ক রিপোর্টঃ ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ে আতাদি ফ্লাইওভারের ওপর গাছ ভর্তি ট্রাকের পিছনে অপর মাছ ভর্তি ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। গত তিন দিনে একই এলাকায় ছয়জনের প্রাণহানি ঘটেছে।

সোমবার (১৮ মে) ভোর ৫টার সময় ভাঙ্গা উপজেলার আতাদি ফ্লাইওভারের ওপর এদুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাছের ট্রাকের চালক মো. শামিম (৩০)। তার বাড়ি যশোর কোতোয়ালি থানার চাচড়া গ্রামে এবং হেলপার অজ্ঞাত (২৮)। তারা দুজনই মাছের ট্রাকে চালক ও হেলপার।

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান বলেন, আজ সোমবার ভোর ৫টার দিকে আতাতি ফ্লাইওভারের নিকট ঢাকাগামী গাছের চারা বোঝাই একটি ট্রাকের পিছনে আরেকটি মাছের ট্রাক দ্রুত গতিতে এসে ধাক্কা দেয়। এতে দুজন নিহত হয়েছেন। তারা দুজনই মাছের ট্রাকের চালক ও হেলপার। চালক মো. শামিমের পরিচয় পাওয়া গেছে। হেলপারের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। সড়কে যান চলাচল স্বাভাবিক আছে। ২টি ট্রাক জব্দ করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ