শাফিন আহমেদ (মুন্সিগঞ্জ): মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে পাঁচ বছরে এক শিশু কন্যাকে ধর্ষণের ঘটনায় জিসান (২২) নামক এক বখাটে কে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকেলে শ্রীনগর উপজেলার বিরতারা ইউনিয়নের চারিগাও গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষক জিসান চারিগাও গ্রামের মনির হোসেনের ছেলে। স্থানীয়রা জানায় মঙ্গলবার বিকেলে লম্পট জিসান প্রতিবেশী দরিদ্র পরিবারে ৫ বছরের এক শিশু কন্যাকে কৌশলে ফাঁকা একটি ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন এসে ধর্ষক জিসান কে আটক করে। এ সময় ধর্ষকের পিতা প্রভাব খাটিয়ে তার ছেলেকে ছাড়িয়ে নেয়। ঘটনাটি এলাকাবাসী থানা পুলিশকে অবগত করলে ওই রাতেই শ্রীনগর থানার পুলিশ এলাকায় অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেফতার করে। শিশুটিকে প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি ইউনিটে চিকিৎসাধিন রয়েছে।
শ্রীনগর থানার ওসি তদন্ত মিল্টন দত্ত জানান, শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি জিসানকে গ্রেপ্তারের পর মুন্সিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে হয়েছে।