• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশি আহত

Un24admin
আপডেটঃ : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

প্রবাস ডেস্ক রিপোর্টঃ কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে টার্মিনাল ১-এ সামান্য ক্ষতি হয়েছে এবং কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে।

এই হামলায় কুয়েতের এক বাংলাদেশি নাগরিকও আহত হয়েছেন বলে জানা গেছে। তিনি স্থানীয় ওয়ায়েল আল নসিব কোম্পানিতে এয়ারপোর্ট ক্লিনার হিসেবে কাজ করেন।

সবশেষ খবর অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং যাত্রী ও কর্মচারীদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকারে রাখা হয়েছে। হামলা সংক্রান্ত যেকোনো নতুন তথ্য সরকারি চ্যানেলের মাধ্যমে প্রকাশ করা হবে।

বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ মনিরুজ্জামান জানিয়েছেন, প্রাপ্ত তথ্য অনুযায়ী একজন বাংলাদেশি কর্মী আহত হয়েছেন এবং তার শারীরিক অবস্থার নিয়মিত খোঁজ নেওয়া হচ্ছে।

কুয়েতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের মুখপাত্র আব্দুল্লাহ আল-রাজি বলেছেন, ড্রোনটি বিমানবন্দরকে লক্ষ্য করে আঘাত হানলে তৎক্ষণাৎ জরুরি প্রক্রিয়া কার্যকর করা হয় এবং পুরো এলাকা নিরাপদ ঘোষণা করা হয়। বর্তমানে ক্ষয়ক্ষতি পরিমাপ, প্রয়োজনীয় প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ এবং বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনর্গঠনের কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ