• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে মিলবে প্রণোদনা, গ্রিডে ইউনিটপ্রতি ১০.৫০ টাকা হঠাৎ খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক- অনিয়মে তাৎক্ষণিক ব্যবস্থা সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাথে জেনিথ ইসলামী লাইফের সিইও’র সাক্ষাৎ মুন্সীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের সংঘর্ষ, ওসিসহ আহত ১০ পাঁচ বিশ্ববিদ্যালয়ের ৫৯ হাজার শিক্ষার্থী জেনিথ ইসলামী লাইফের বীমায় অন্তর্ভুক্ত বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর দুই বছরের মধ্যে গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে সরকার: তথ্য উপদেষ্টা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৪২ গ্রেপ্তার

রাশিয়ায় কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ৪০

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
রাশিয়ায় কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ৪০
রাশিয়ায় কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ৪০

আনলিমিটেড ডেস্ক নিউজঃ রাশিয়ার রাজধানী মস্কোর কাছে ক্রোকাস সিটি হলে একটি কনসার্টে ছদ্মবেশী পাঁচজন বন্দুকধারীর গুলিতে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। তারা স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে এ হামলা চালিয়েছে। এ হামলা ১০০ জনেরও বেশি আহত হয়েছেন, যা কয়েক বছরের মধ্যে রাশিয়ায় সবচেয়ে বড় হামলার মধ্যে একটি।

শনিবার রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ছড়িয়ে পরা ছবি ও ভিডিওতে দেখা গেছে, আগুনের শিখা আকাশে লাফিয়ে উঠছে এবং অনুষ্ঠানস্থলের উপরে কালো ধোঁয়া উঠছে।

এর আগে রয়টার্সের খবরে বলা হয়, হামলায় অনির্দিষ্ট সংখ্যক লোক হতাহত হয়েছেন। তবে ঠিক কতজন আহত হয়েছে তা এখন পর্যন্ত পরিষ্কার নয়। এছাড়া কারা এই হামলাকারী তাও জানা যায়নি।

বিবিসির খবরে বলা হয়, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে সন্ত্রাসবাদী হামলা হিসেবে উল্লেখ করেছে। দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা জানিয়েছে, এই হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ।

বিবিসি জানায়, ৫০টির বেশি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে গেছে। সেই সঙ্গে রাশিয়ার ন্যাশনাল গার্ডের বিশেষ ইউনিটের সদস্যদেরও সেখানে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ