• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

পাটের খড়ি নামাতে গিয়ে সাপের কামড়ে নারীর মৃত্যু

Un24admin
আপডেটঃ : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
পাটের খড়ি নামাতে গিয়ে সাপের কামড়ে নারীর মৃত্যু
পাটের খড়ি নামাতে গিয়ে সাপের কামড়ে নারীর মৃত্যু

আনলিমিটেড নিউজঃ চাঁদপুরে রান্নার জন্য ঘরের মাচা থেকে পাটের খড়ি নামাতে গিয়ে সাপের কামড়ে আল্লাদী বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (১৭ মার্চ) সন্ধ্যায় চাঁদপুরের পার্শ্ববর্তী শরীয়তপুরের সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। মৃত আল্লাদী বেগম তারাবুনিয়া ইউনিয়নের পর্দানিয়া কান্দির গোলাম হোসেনের স্ত্রী।

মৃতের স্বজন মহিন উদ্দিন হাওলাদার বলেন, ইফতারের পর বসতঘরের মাচা থেকে পাট খড়ি নামাতে গেলে একটি সাপ তাকে কামড় দেয়। এ সময় দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

হাসপাতালের চিকিৎসক ডা. বিপ্লব সরকার বলেন, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ