আজ ১৪ ডিসেম্বর ২০২৫ রবিবার দিনব্যাপী গোপালগঞ্জের কাশিয়ানীতে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির বার্ষিক কর্মী ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারী জেনারেল ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার জনাব এস এম নুরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন প্রধান জনাব মোঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ হারুনুর রশিদ, এম এ খালেক বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ কে এম মাহমুদ, দারুণ কোরআন মহিলা মডেল মাদ্রাসার পরিচালক মুফতী ইমরান হোসাইন আফসারী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির কাশিয়ানী শাখার ম্যানেজার জনাব আসলাম আলী, স্থানীয় ব্যবসায়ী আরিফুল ইসলাম অভি।
সভার সভাপতিত্ব করেন কাশিয়ানী শাখার ইনচার্জ ও সিনিয়র উন্নয়ন কর্মকর্তা জনাব জান্নাতারা জেবা।
সভায় প্রায় শতাধিক গ্রাহক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।