• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

জুলাইয়ের হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন বাণিজ্য উপদেষ্টা

Un24admin
আপডেটঃ : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানকালে ভারগো গার্মেন্টসের এক্সিকিউটিভ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. সোহান শাহ হত্যা মামলায় অব্যাহতি পেয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তাকে অব্যাহতির সুপারিশ করে দেওয়া অন্তর্বর্তী প্রতিবেদন গ্রহণ করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম মঙ্গলবার এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।

গত ২৪ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও র‌্যাব-৩–এর উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান ফৌজদারি কার্যবিধির ১৭৩(ক) ধারায় অন্তর্বর্তী প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদনে বলা হয়, সোহান শাহ হত্যাকাণ্ডের ঘটনায় শেখ বশিরউদ্দীনের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হচ্ছে।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরার সিএনজি স্টেশনের সামনে গুলিবিদ্ধ হন ইঞ্জিনিয়ার সোহান শাহ। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ওই বছরের ২৮ আগস্ট।

ঘটনার দুই মাস পর, ১৯ সেপ্টেম্বর সোহানের মা সুফিয়া বেগম বাদী হয়ে ঢাকার সিএমএম আদালতে মামলা করেন। মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৭ জনকে আসামি করা হয়। সেই মামলার এজাহারে ৪৯ নম্বর আসামি ছিলেন শেখ বশিরউদ্দীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ