• সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের মতিঝিল এরিয়ার উদ্যোগে ৫০ লক্ষ টাকার দাবী পরিশোধ

Un24admin
আপডেটঃ : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

দেশের অন্যতম শীর্ষ জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের পুরস্কার বিতরণ,বীমা দাবী পরিশোধ ও মোটিভেশনাল সেমিনার করেছে। কোম্পানীর প্রধান কার্যালয় এনএলআই টাওয়ারে কোম্পানীর মতিঝিল এরিয়ার উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর চেয়ারম্যান জনাব তোফাজ্জল হোসেন।

সেমিনারে কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার, মতিঝিল এরিয়া প্রধান এসভিপি মনির আহম্মদ, তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন বক্তব্য রাখেন। এতে প্রায় এক হাজার উন্নয়ন কর্মকর্তা অংশ নেন। অনুষ্ঠানে প্রায় ৫০ লক্ষ টাকার দাবী পরিশোধ ও সফল উন্নয়ন কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চেয়ারম্যান জনাব তোফাজ্জল হোসেন বীমা দাবীর চেক ও পুরস্কার বিতরণ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ