• সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

কুমিল্লায় জেনিথ ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

Un24admin
আপডেটঃ : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

প্রেস বিজ্ঞপ্তিঃ গতকাল ১ নভেম্বর ২০২৫ শনিবার দিনব্যাপী কুমিল্লার বার্ডে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবসা পরিকল্পনা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন এর নির্বাহী কমিটির সদস্য জনাব এস এম নুরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন প্রধান জনাব মোঃ হাবিবুর রহমান ও উন্নয়ন প্রশাসন বিভাগের এসভিপি ও ইনচার্জ জনাব মোহাম্মদ নিজাম উদ্দীন।

সভার সভাপতিত্ব করেন সংগঠন প্রধান জনাব মোঃ আবদুল কাদের। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডিএমডি (উন্নয়ন) জনাব মোঃ আমিনুল হক ভূইয়া।

সভায় কুমিল্লা জেলার অর্ধ- শতাধিক বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভা শেষে প্রধান অতিথির নিকট থেকে লক্ষ্যমাত্রা অর্জনকারী কর্মকর্তাগণ পুরষ্কার গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ