• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম:
বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নেপালে ভয়াবহ বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ তিন ব্যাংকের এমডির চুক্তি বাতিল মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র নবায়ন প্রিমিয়াম সংগ্রহ উৎসব শুরু সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস পপুলার লাইফের প্রতিষ্ঠাতা আলহাজ্ব গিয়াসউদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালন চট্টগ্রাম কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

অবশেষে পাকিস্তানে পার্লামেন্ট অধিবেশন বসছে আজ

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

আনলিমিটেড ডেস্ক নিউজঃ অনিশ্চয়তা কাটিয়ে পাকিস্তানে আজ শুরু হতে যাচ্ছে পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের প্রথম অধিবেশন। স্থানীয় সময় সকাল ১০টায় অধিবেশন বসবে।

এ দিন নবনির্বাচিত পার্লামেন্ট সদস্যরা শপথ নেয়ার পাশাপাশি নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করবেন। এছাড়া নির্ধারণ হবে প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেতা।

এরই মধ্যে প্রধানমন্ত্রী পদে শাহবাজ শরিফ ও স্পিকার পদে সরদার আয়াজ সাদিককে মনোনয়ন দিয়েছে নওয়াজ শরিফের পিএমএল-এন। সমঝোতা অনুযায়ী ডেপুটি স্পিকার পদে থাকবেন পিপিপির প্রার্থী।

এর আগে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলকে সংরক্ষিত আসন বরাদ্দ না দেয়ায় অধিবেশন ডাকতে অস্বীকৃতি জানান প্রেসিডেন্ট আরিফ আলভি। পরে বুধবার এসআইসি’র সংরক্ষিত আসন বরাদ্দের দিন ধার্য করে নির্বাচন কমিশন।

এদিকে কেন্দ্র সরকার গঠনের জন্য পিএমএল-এন ও পিপিপি’র নেতৃত্বে ছয়দলীয় জোটের আলোচনা চলছে। ২ মার্চের মধ্যেই নতুন সরকার গঠন হবে বলে ধারণা করা হচ্ছে।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে নির্বাচনে এককভাবে সরকার গঠনে কোনো দল জাতীয় পরিষদে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ভোটের ফল প্রকাশিত হওয়া ২৬৪টি আসনের মধ্যে পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সর্বোচ্চ ৯০ আসনে জয় পান। ৭৯ আসন পেয়ে দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)। ৫৪ আসন পেয়ে তৃতীয় স্থানে আছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।

৩৩৬ সদস্যের পার্লামেন্টে সরকার গঠনের জন্য ১৬৯ আসন প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ