• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদদের স্মরণে স্মরণসভা

জাকসু নির্বাচন বর্জন করল ছাত্রদল

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ছাত্রদল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ সিদ্ধান্তের কথা জানান।

নির্বাচন চলাকালীন সময়ে নানা অনিয়মের অভিযোগ এনে নির্বাচন আর সুষ্ঠু ও নিরপেক্ষ থাকার সুযোগ নেই বলে দাবি করেছে ছাত্রদল।

সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা বলেন, শুরু থেকেই আমরা বারবার অভিযোগ জানিয়েছি। কিন্তু নির্বাচন কমিশন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। আমাদের কর্মীদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে। তাই আমরা এ ভোট প্রত্যাখ্যান করছি।

তবে নির্বাচন কমিশন বলছে, অভিযোগগুলো ভিত্তিহীন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ