• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর পূর্ণ

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার আজ এক বছর পূর্ণ করেছে। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান চূড়ান্ত বিজয় অর্জন করে। এর আগে ৩৬ দিনের আন্দোলনে বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ হতাহত হন। তিন দিন পর ৮ আগস্ট শপথ নেয় ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।

সরকার নির্বাচনী ব্যবস্থা, শাসনব্যবস্থা, গণমাধ্যমের স্বাধীনতা, অর্থনীতি, বিচারব্যবস্থা, আইনশৃঙ্খলা, এবং অভ্যুত্থানে নিহতদের বিচারসহ নানা খাতে সংস্কারের পদক্ষেপ নিয়েছে। গত ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এ সরকার ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করে। ‘জাতীয় ঐকমত্য কমিশন’-এর আলোচনার ভিত্তিতে ‘জুলাই সনদ’-এর খসড়াও চূড়ান্তের পথে আছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস ঘোষণা দিয়েছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে, রমজানের আগেই জাতীয় সংসদ নির্বাচন হবে। ইতোমধ্যে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে।

সরকার এখন পর্যন্ত নির্বাচনী ব্যবস্থা, পুলিশ, বিচারব্যবস্থা, দুর্নীতি দমন, জনপ্রশাসন, স্বাস্থ্য, গণমাধ্যম, শ্রমিক অধিকার ও নারী বিষয়ক— এমন ৯টি সংস্কার কমিশন গঠন করেছে। এসব কমিশনের সুপারিশ বাস্তবায়নের কাজ চলছে।

অর্থনীতিতে কিছু অগ্রগতির দাবি করেছে সরকার। জুনে দেশে সামগ্রিক মূল্যস্ফীতি নেমে এসেছে ৮.৪৮ শতাংশে, যা গত ৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন। ড. ইউনূসের ভাষায়, ডিসেম্বরের মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৬ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে। দক্ষিণ ও উত্তরাঞ্চলের ভয়াবহ বন্যা সত্ত্বেও বাজার স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে বলে জানান তিনি।

প্রবাসী আস্থার ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্থিতিশীলতা এসেছে। গত অর্থবছরে ব্যাংকিং চ্যানেলে রেকর্ড ৩০৩৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা রপ্তানি আয় ৯ শতাংশ বাড়িয়েছে এবং টাকার মানকে শক্তিশালী করেছে। গত ১১ মাসে ৪ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধের পরও রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ