• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম:
তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

নির্বাচনের আগে এসপি-ওসিদের বদলি হবে লটারির মাধ্যমে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Un24admin
আপডেটঃ : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার আগেই লটারির মাধ্যমে জেলা পুলিশ সুপার (এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (৬ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মপরিকল্পনা বিষয়ক এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বৈঠকটি ছিল নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতির অংশ।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনী নিরপেক্ষতা নিশ্চিত করতে আমরা লটারির মাধ্যমে এসপি ও ওসিদের পদায়ন করব। এতে করে কোনো পক্ষপাতিত্বের সুযোগ থাকবে না।’

তিনি আরও জানান, আসন্ন নির্বাচনে প্রায় ৮ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে। তাদের সবার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে করে তারা পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে পারেন।

এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল, তফসিল ঘোষণার আগ পর্যন্ত যেসব নাগরিকের বয়স ১৮ হবে, তারাও ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হতে পারবেন। এছাড়া ভোটের প্রায় দুই মাস আগেই তফসিল ঘোষণা করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন।

সবমিলিয়ে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সরকার ও প্রশাসন একাধিক প্রস্তুতি নিচ্ছে বলে জানানো হয় বৈঠকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ