• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

মানিক মিয়া এভিনিউতে গ্যাস বেলুন বিস্ফোরণ, দগ্ধ ১০

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় গ্যাস বেলুন বিস্ফোরণে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে সেখানে উপস্থিত হয়েছিলেন।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শোভাযাত্রা বা আনন্দমিছিলের অংশ হিসেবে আয়োজকরা বড় আকারের গ্যাস বেলুন প্রস্তুত করছিলেন। একপর্যায়ে কিছু মানুষ বেলুন নিয়ে টানাটানি শুরু করলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে আশপাশে থাকা অন্তত ১০ জন আগুনে ঝলসে যান। দ্রুত তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহমুদুল হাসান জানান, দগ্ধদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তাদের কারো অবস্থা আশঙ্কাজনক নয়। বেশিরভাগের হাত ও মুখে সামান্য দগ্ধ হওয়ার চিহ্ন রয়েছে।

এদিকে পুলিশ বলছে, প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। তবে নিরাপত্তার স্বার্থে বেলুনে ব্যবহৃত গ্যাস ও বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাস্থলে কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কর্মসূচি কিছুক্ষণ বন্ধ থাকে। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ