আনলিমিটেড নিউজ ডেস্কঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা (ইনস্যুরেন্স) খাতের কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের লভ্যাংশ, প্রথম ও দ্বিতীয় প্রান্তিক সংক্রান্ত পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ জুলাই সোমবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়।
সূত্রে জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন, ২০১৫ এর প্রবিধান ১৯(১) অনুযায়ী সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়েছে।
এছাড়াও কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন, ২০১৫ এর প্রবিধান ১৬(১) অনুযায়ী সভায় কোম্পানির প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়েছে। সভা থেকে কোম্পানির প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের তথ্য দেয়া হয়েছে।
