• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম:
মহামান্য রাষ্ট্রপতির সিলেট আগমন উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারাল রিয়াল জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন নাসীরুদ্দীন একটা পাগল উন্মাদ, আওয়ামী লীগের ‘পোষা কুকুর’: ছাত্রদল নেতা শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী বিকেলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা রাতেই মৃত্যু সবুজবাগে ত্রিভুজ প্রেমের দ্বন্দ্বে কাতার প্রবাসী যুবক খুন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৪৮০ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ

গুলশানে চাঁদাবাজির সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ আটক ৫

Un24admin
আপডেটঃ : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে সংরক্ষিত মহিলা আসনের সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজী করতে গিয়ে পাঁচজন আটক হয়েছে। জানা গেছে,গুলশানের ৮৩ নম্বর রোডের ওই বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক রিয়াদের নেতৃত্বে ওই পাঁচজন চাঁদার দ্বিতীয় কিস্তি আনতে গিয়েছিলেন।

গুলশান থানার ওসি হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক রিয়াদসহ পাঁচজন কয়েক দিন আগে সাবেক এমপি শাম্মি আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই দিন তারা ১০ লাখ টাকা নিয়ে আসেন।

আজ বাকি টাকা আনতে গেলে খবর পেয়ে পুলিশ তাদের হাতেনাতে গ্রেপ্তার করে বলেও জানান তিনি।

পুলিশ জানায়, চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৫ জনকে বর্তমানে গুলশান থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ