• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

সবুজবাগে জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ পূর্ব ঘোষিত বৃক্ষরোপণ সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সবুজবাগ দক্ষিণ থানার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৭ জুলাই (সোমবার) আসরের নামাজের পর রাজধানীর কদমতলা ওয়াসা রোড এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খিলগাঁও-সবুজবাগ-মুগদা অঞ্চল নিয়ে গঠিত জাতীয় সংসদের ৯ নম্বর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী কবির আহমদ। তিনি ওয়াসা রোডের বায়তুল ফালাহ জামে মসজিদে আসরের নামাজ আদায় করেন এবং নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন। পরে বৃক্ষরোপণ শেষে অনুষ্ঠিত সমাবেশে তিনি এলাকাবাসীর উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন থানা সেক্রেটারি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কামরুল হাসান রিপন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী সবুজবাগ দক্ষিণ থানার আমির জনাব মাওলানা আব্দুল বারী।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ একান্ত জরুরি। এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে সবুজায়নের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে এলাকায় বিভিন্ন স্থানে ফলজ ও ছায়াগাছ রোপণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ