• শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
অতীতে বিমা খাত কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহৃত হয়েছে‍‍‍‌‌ ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

মাদকের বিরুদ্ধে পপুলার লাইফের অনন্য সাফল্য অর্জন

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ মাদক বিরোধী কর্মকান্ডে পপুলার লাইফ ইন্স্যুরেন্স প্রথম পুরস্কার প্রাপ্তির মাধ্যমে অনন্য সাফল্য অর্জন করেছে। গত বুধবার (২৬ জুন) ওসমানী স্মৃতি মিলনায়তনে ঢাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা পপুলার লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলীর হাতে ক্রেষ্ট তুলে দেন

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অবসরপ্রাপ্ত)। সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান; শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের; পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ; বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি, বিএসপি, এসইউপি, বিজিবিএম, এনডিসি, পিএসসি, এমফিল।

উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি; এনটিএমসি’র মহাপরিচালক মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা, আরসিডিএস, এনডিসি, পিএসসি; বাংলাদেশ কোষ্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক, ওএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি;

এছাড়াও কারা অধিদপ্তরের কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, এনডিসি, পিএসসি; ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি উপস্থিত ছিলেন।

মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধে মাদক বিরোধী কার্যক্রম এবং আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপন উপলক্ষে সার্বিক ব্যবস্থাপনার জন্য পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’কে প্রথম পুরস্কারে ভূষিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ