• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

এটিএম বুথে আটকে ধর্ষণ, সেই নিরাপত্তা প্রহরী গ্রেপ্তার

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ গাজীপুরের শ্রীপুরে বেশি বেতনে চাকরি দেওয়ার প্রলোভনে ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথের ভেতরের একটি কক্ষে কারখানা শ্রমিককে ধর্ষণের ঘটনায় মামলার একমাত্র আসামি লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে লিটনকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১৭ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ওসি মহম্মদ আবদুল বারিক।

গ্রেপ্তার লিটন ময়মনসিংহ জেলার পাগলা থানার ডুবাইল গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে। তিনি মুলাইদ গ্রামের আতাব উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে ফাস্ট সলিউশন লিমিটেড নামের একটি নিরাপত্তা প্রহরী নিয়োগকারী প্রতিষ্ঠানের কর্মী হিসেবে ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথে দায়িত্বরত ছিলেন।

পুলিশ জানায়, এটিএম বুথ থেকে টাকা ওঠানোর সূত্র ধরে ভিকটিম কারখানা শ্রমিকের সঙ্গে পরিচয় হয় শ্রীপুরের এমসি বাজার এলাকার তালহা স্পিনিং মিলের সামনে স্থাপন করা ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মী লিটনের। ভিকটিম কারখানা শ্রমিক স্থানীয় একটি কারখানায় ৬ হাজার টাকা বেতনে চাকরি করতেন। তালহা স্পিনিং মিল নামের কারখানায় ১২ হাজার টাকা বেতনের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বুথের নিরাপত্তা প্রহরী লিটন ভিকটিমের বাবার মোবাইল ফোনে ভিকটিমকে রোববার সকাল ৬টায় ডেকে নেন।

বুথে যাওয়ার পর কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তা আসবেন বলে লিটন মেয়েটিকে বুথের ভেতরে থাকা ছোট্ট একটি কক্ষে নিয়ে বসান। পরে ভিকটিমের বাবা দুবার মেয়ের চাকরির বিষয়ে জিজ্ঞেস করলে অভিযুক্ত লিটন মেয়ের চাকরির কথা চিন্তা না করতে বলে বাড়ি পাঠিয়ে দেন। আনুমানিক সকাল ১০টার দিকে এটিএম বুথের ভেতরে বসিয়ে রাখা কক্ষে মেয়েটিকে ধর্ষণ করেন তিনি। পরে বাড়ি পাঠিয়ে দিলে রাস্তায় ঘটনাটি মেয়ে তার বাবাকে জানান।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মহম্মদ আবদুল বারিক বলেন, মামলা দায়েরের পর থেকেই শ্রীপুর থানা পুলিশের একাধিক টিম লিটনকে গ্রেপ্তারে অভিযান শুরু করে। লিটন বিভিন্ন সময় স্থান ত্যাগ করছিল। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় লিটনকে শ্রীপুরের আনসার রোড এলাকা থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। মঙ্গলবার তাকে আদালতে উপস্থাপন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ