• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম:
৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার ফুটবল জাদুকর লিওনেল মেসির জন্মদিন আজ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন সিনেট লড়াইয়ে টিকে রইলো ক্রোয়েশিয়া মার্কেন্টাইল ইসলামী লাইফের চট্টগ্রামে মেজবানী ও উন্নয়ন সভা অনুষ্ঠিত নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪

দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫

Un24admin
আপডেটঃ : শনিবার, ১৪ জুন, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা একটি আমবোঝাই ট্রাকে নাবিল পরিবহনের বাস ধাক্কা দিলে পাঁচ যাত্রী নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের রংপুরসহ বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটে শনিবার (১৪ জুন) ভোরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নুরজাহানপুর এলাকায়।

হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়ামতুল্লাহ জানান, শুক্রবার রাত ১২টার দিকে ওই এলাকায় একটি আমবোঝাই পিকআপ ভ্যান উল্টে যায়। স্থানীয় প্রশাসন ও শ্রমিকরা সেটি সরিয়ে নিতে কাজ করছিলেন।

এরই মাঝে পঞ্চগড় থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি কোচ রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুর্ঘটনা কবলিত আমবোঝাই ট্রাকটিকে ধাক্কা দেয়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আরেকটি বিকল বালুবাহী ট্রাকেও ধাক্কা দেয়। এতে বাসের পাঁচ যাত্রী নিহত হন, যাদের মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করেন। আহতদের প্রাথমিকভাবে ঘোড়াঘাট ও ওসমানপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে অনেককে রংপুর মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়দের অভিযোগ, হাইওয়ে নির্মাণ করা হলেও রাস্তার পাশে ট্রাক দাঁড়ানোর কোনো নির্ধারিত স্থান নেই। ফলে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। তারা জানান, যেখানে সেখানে ট্রাক দাঁড়িয়ে থাকায় এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব হচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ