• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই। ইচ্ছে করলে তিনি যেকোনো সময় দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১২টার দিকে গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

সম্প্রতি দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে কথিত বাংলাদেশি তকমা দিয়ে পুশইন করছে ভারত। এ ব্যাপারে সরকারের অবস্থান জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত থেকে যাদের পুশইন করা হচ্ছে; তারা প্রোপার চ্যানেলে আসছেন না। অমানবিকভাবে তাদের ঠেলে দেওয়া হচ্ছে। বিষয়টি ভারতের হাইকমিশনারকে জানানো হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্টদের চিঠি পাঠানো হয়েছে। এদেশের নাগরিক হলে তাদের এভাবে বনে জঙ্গলে পুশইন না করে প্রোপার ওয়েতে পাঠানো যেতে পারে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমানের দেশে আসতে কোন বাধা নেই। ইচ্ছে করলে তিনি যেকোনো সময় দেশে আসতে পারেন।

এর আগে তিনি গাড়ি থেকে নেমে করোনা ভাইরাস মোকাবিলায় সচেতনতা স্বরূপ উপস্থিত সকলের মাঝে মাস্ক বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ