• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন নেপালে হড়পা বানে নিহত বেড়ে ৯৫ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

স্মার্ট বাংলাদেশ বিষয়ে গোলটেবিল বৈঠক করবে আ’ লীগ

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

আনলিমিটেড নিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দুই দিনব্যাপী গোলটেবিল বৈঠক করবে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি।

বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি কর্তৃক গঠিত সাতটি টাস্কফোর্স এবং একটি সাইবার মনিটরিং টিম থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পেপার উপস্থাপন করা হবে। গোলটেবিল থেকে প্রাপ্ত সুপারিশ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করেন উপ-কমিটির সদস্যরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির ৩য় সভায় এ সিদ্ধান্ত হয়।

উপকমিটির সদস্য সচিব এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুরের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপকমিটির চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য অধ্যাপক ড. হোসেন মনসুর। এ সময় উপ-কমিটির সদস্য প্রকৌশলী মো. নূরুল হুদা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় আবদুস সবুর বলেন, টাস্কফোর্স অব পাওয়ার, টাস্কফোর্স অব এনার্জি, টাস্কফোর্স অব স্মার্ট বাংলাদেশ, টাস্কফোর্স অব বাংলাদেশ রেলওয়ে, টাস্কফোর্স অব কমিউনিকেশন্স, টাস্কফোর্স অব আমার গ্রাম আমার শহর এবং টাস্কফোর্স অব সাইবার মনিটরিং টীমের সমন্বয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কমিটি কাজ করছে। এই টাস্কফোর্সগুলোতে দেশের প্রথিতযশা ব্যক্তিরা রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠন করতে এই টাস্কফোর্সগুলো থেকে বিশেষ সুপারিশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ