• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার ফুটবল জাদুকর লিওনেল মেসির জন্মদিন আজ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন সিনেট লড়াইয়ে টিকে রইলো ক্রোয়েশিয়া মার্কেন্টাইল ইসলামী লাইফের চট্টগ্রামে মেজবানী ও উন্নয়ন সভা অনুষ্ঠিত নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪

প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে বাবা-মেয়ে নিহত, মা আহত

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ নাটোরে লালপুরে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে বাবা-মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন স্ত্রী ও প্রাইভেট কারচালক।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নাটোর-পাবনা সড়কের গোধড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। বনপাড়া হাইওয়ে পুলিশ ওসি মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন বগুড়া সদরের কইতলা এলাকার বাসিন্দা শাহরিয়ার সাকিল ও তার ২ বছরের শিশুকন্যা সুমাইয়া আক্তার। কন্যাশিশুর মা আয়শা আক্তার রুমী ও প্রাইভেটকার চালক গুরুতর আহত হন।

আহত দুজন নিকটস্থ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, সকালে প্রাইভেট কারটি যশোর থেকে বগুড়া যাওয়ার পথে নাটোর-পাবনা সড়কের গোধরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এসময় প্রাইভেট কারের যাত্রী একই পরিবারের বাবা-মেয়ে ঘটনাস্ত্রলেই নিহত হন। স্ত্রী ও প্রাইভেট কারের চালককে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, নিহত বাবা ও শিশু মেয়ের লাশ ও দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি উদ্ধার করে বনপাড়া হাইওয়ে থানায় আনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ