• রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
অতীতে বিমা খাত কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহৃত হয়েছে‍‍‍‌‌ ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

জামালপুরে সড়কে ঝরল ৩ জনের প্রাণ

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪

আনলিমিটেড নিউজঃ জামালপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো তিনজন। আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সদর উপজেলার ভারুয়াখালি বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুর সদর উপজেলার মুন্সিরচর এলাকার মোজাফফর হোসেন (৩৮), সিএনজিচালক শেরপুরের নন্দীর বাজার ব্যাঙের মোড় এলাকার আরমান মিয়া (৩৪) ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের খোকন মিয়া (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে মুক্তাগাছাগামী বালুবাহী একটি ট্রাক জামালপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

জামালপুর সদর থানার ওসি মহব্বত কবির বলেন, বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজিতে থাকা তিনজনের মৃত্যু হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ