• রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
অতীতে বিমা খাত কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহৃত হয়েছে‍‍‍‌‌ ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

ঢাকা আলিয়া মাদরাসা মাঠ দখলমুক্ত করতে চায় শিক্ষার্থীরা

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
ঢাকা আলিয়া মাদরাসা মাঠ দখলমুক্ত করতে চায় শিক্ষার্থীরা
ঢাকা আলিয়া মাদরাসা মাঠ দখলমুক্ত করতে চায় শিক্ষার্থীরা

আনলিমিটেড নিউজ ডেস্কঃ ঢাকা আলিয়া মাদরাসা মাঠে অস্থায়ী আদালত বসিয়ে বিডিআর বিদ্রোহের বিচারকাজ আজ (৯ জানুয়ারি) থেকে শুরু হওয়ার কথা। তবে এর প্রতিবাদে মাদরাসার সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

বুধবার (৮ জানুয়ারি) সারারাত অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। বৃহস্পতিবার সকালেও শিক্ষার্থীদের ওই সড়কে অবস্থান নিতে দেখা গেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন।

এদিকে আজ বিচারকাজ শুরুর বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হলেও সেখানে অবস্থিত অস্থায়ী আদালতে পুলিশ ও এপিবিএন সদস্যদের প্রবেশ করতে দিচ্ছেন না শিক্ষার্থীরা। তাদের দাবি-আলিয়া মাদরাসার মাঠ শিক্ষার্থীদের। কারা কর্তৃপক্ষ অবৈধভাবে মাঠটি দখল করে সেখানে দীর্ঘদিন ধরে আদালত পরিচালনা করছে। তারা মাঠ দখলমুক্ত করতে চান।

বকশিবাজার মোড় থেকে আলিয়া মাদ্রাসা মাঠের দিকের সড়কটিতে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ