• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

বিলবাওকে কাঁদিয়ে সুপার কাপের ফাইনালে বার্সেলোনা

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
বিলবাওকে কাঁদিয়ে সুপার কাপের ফাইনালে বার্সেলোনা
বিলবাওকে কাঁদিয়ে সুপার কাপের ফাইনালে বার্সেলোনা

আনলিমিটেড নিউজ ডেস্কঃ স্প্যানিশ সুপার কাপের প্রথম সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। এই ম্যাচে বিলবাওকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে কাতালনরা। একটি করে গোল করেছেন গাভি ও লামিন ইয়ামাল। এতে টানা তৃতীয়বারের মতো স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনা।

বুধবার (৮ জানুয়ারি) সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে শুরুতে বিলবাওকে চেপে ধরা বার্সেলোনা। পঞ্চম মিনিটে জুল কুন্দের পাস বক্সে পেয়ে উড়িয়ে মারেন রাফিনিয়া। তিন মিনিট পর এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ফ্রি-কিক ব্যর্থ করে দেন গোলরক্ষক উনাই সিমোন।

তবে ১৭তম মিনিটে বার্সেলোনাকে এগিয়ে নেয় গাভি। পেদ্রির পাস বক্সে খুঁজে পায় আলেহান্দ্রো বাল্দেকে। এই ডিফেন্ডারের কাট-ব্যাকে ছয় গজ বক্সের বাইরে থেকে প্রথম স্পর্শে বল জালে পাঠান স্প্যানিশ তারকা। চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে তার প্রথম গোল এটি।

২৪তম মিনিটে রাফিনিয়ার প্রচেষ্টা ফেরানোর পর ইয়ামালের শটও ঠেকান সিমান। এরপর সমতায় ফেরার ভালো সুযোগ পায় বিলবাও। ৩৬তম মিনিটে গোর্কার প্রচেষ্টা এগিয়ে এসে রুখে দেন গোলরক্ষক ভয়চেক স্ট্যান্সনি। তবে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ