• রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
অতীতে বিমা খাত কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহৃত হয়েছে‍‍‍‌‌ ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস পুকুরে, নিহত ৫

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস পুকুরে, নিহত ৫
ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস পুকুরে, নিহত ৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ ফরিদপুর সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস পুকুরে ছিটকে পড়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার গেরদা রেলক্রসিংয়ে এই ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা সকলেই মাইক্রোবাসের যাত্রী।

সংঘর্ষের পর মাইক্রোবাসটি যাত্রীসহ পুকুরে পড়ে যায়। ওই মাইক্রোবাসে চালকসহ মোট ৯ জন ছিলেন বলে জানা গেছে।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ করছে ফরিদপুর ফায়ার সার্ভিস ও পুলিশ। এতে ফরিদপুর সদর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ করছে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো: নজরুল ইসলাম ঘটনাস্থল থেকে তিনজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। অন্য দু’জনকে হাসপাতালে নেয়ার পর মারা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

জানা যায়, গেরদা থেকে একটি সড়ক রেলপথ অতিক্রম করে মুন্সিবাজার এলাকায় মিলেছে। ওই পথে অবৈধ রেলক্রসিং রয়েছে। অনুমোদিত রেলক্রসিং না হওয়ায় ওই স্থানে রেলবিভাগের কোনো তত্ত্বাবধান নেই। দুপুরে মধুমতী এক্সপ্রেস নামের ট্রেনটি খুলনা থেকে ফরিদপুর হয়ে ঢাকা যাচ্ছিল। অপরদিকে ওই মাইক্রোবাসটি গেরদা থেকে মুন্সিবাজারের দিক আসছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ