• শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
অতীতে বিমা খাত কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহৃত হয়েছে‍‍‍‌‌ ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

রামপালে এক বছরে ভর্তুকি চার হাজার কোটি টাকারও বেশি

Un24admin
আপডেটঃ : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
রামপালে এক বছরে ভর্তুকি চার হাজার কোটি টাকারও বেশি
রামপালে এক বছরে ভর্তুকি চার হাজার কোটি টাকারও বেশি

আনলিমিটেড নিউজ ডেস্কঃ রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লার পারদে দূষিত হচ্ছে সুন্দরবন সংলগ্ন নদ-নদীর পানি। পারদের মাত্রা বেড়েছে প্রায় ১০ গুণ। এতে উপকূলে মরে যাচ্ছে গাছপালা, নদ-নদীর মাছ। নানা রোগে আক্রান্ত হচ্ছে নারী ও শিশুরা। ভারতের স্বার্থে অসম চুক্তির মাধ্যমে নির্মিত অভিযোগ করে এই বিদ্যুৎ কেন্দ্রটি এখনই বন্ধের দাবি স্থানীয়দের।

দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে সুন্দরবন সংলগ্ন পশুর নদীর তীর ঘেঁষে বাগেরহাটের রামপালে ভারত-বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চারে নির্মাণ করা হয় তাপ বিদ্যুৎ কেন্দ্র। ২০২৩ সালের ২৩ ডিসেম্বর বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করে কেন্দ্রটি। এক বছরের মধ্যেই দূষণের প্রভাব পড়েছে মোংলা উপকুলে। কোথাও মরে যাচ্ছে গাছপালা, আবার কোথাও গাছ পালা ফল শূন্য। নদনদীতে কমে গেছে মাছ। চাষের অনুপোযোগী হয়ে পড়েছে জমি। নানা রোগে আক্রান্তের পাশাপাশি ব্যাপক ক্ষতির মুখে উপকূলবাসী।

পরিবেশ ও জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের ফলে পশুর নদের পানিতে পারদের পরিমাণ বেড়েছে ১০ গুণ। দূষণের কবলে পড়েছে সুন্দরবন ও মোংলা উপকূল।

রয়েছে নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহারের অভিযোগও। সংশ্লিষ্টরা বলছেন- গত এক বছরেও সক্ষমতার অর্ধেক বিদ্যুৎ উৎপাদন হয়নি কেন্দ্রটি থেকে। বিদ্যুৎ ব্যবহার না করেও গত এক বছরে বাংলাদেশকে ভর্তুকি দিতে হয়েছে চার হাজার কোটি টাকারও বেশি।

বাংলাদেশের গলার কাঁটা হয়ে দাঁড়িয়ে থাকা রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রটি দ্রুত বন্ধ করে দেয়ার দাবি স্থানীয়দের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ