• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান

রাজধানীতে আবারো ট্রেনে আগুন

Un24admin
আপডেটঃ : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজঃ ঢাকার কমলাপুর থেকে জামালপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া ব্রহ্মপুত্র এক্সপ্রেসের ইঞ্জিন রুমে আগুনের ঘটনা ঘটেছে।

বুধবার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ড ঘটে। পরবর্তীতে ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনটি থামিয়ে আগুন নেভানো হয়। ঢাকা রেলওয়ে পুলিশের এসপি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ব্রহ্মপুত্র এক্সপ্রেসের ইঞ্জিন রুমের ইঞ্জিনের সাইলেন্সার পাইপের ওপরে একটা চটের বস্তা ছিল। যেটার কারণে সাইলেন্সার পাইপের ধোঁয়া বেরোতে বাধাগ্রস্ত হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঐ ধোঁয়া থেকে ধীরে ধীরে চটের বস্তায় আগুন লেগে যায়।

বিষয়টি তাৎক্ষণিক টের পেয়ে রেলওয়ে পুলিশ ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনটি দাঁড় করিয়ে আগুনে নিভিয়ে ছেড়ে দেওয়া হয়।

এর আগে, মঙ্গলবার ভোর পাঁচটার দিকে রাজধানীর তেজগাঁওয়ে নেত্রনোণা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় চারজন নিহত হন। এছাড়া আহত হন বেশ কয়েকজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ