• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:

গাজায় আরও ৩৩ জনের প্রাণহানি

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
গাজায় আরও ৩৩ জনের প্রাণহানি
গাজায় আরও ৩৩ জনের প্রাণহানি

আনলিমিটেড নিউজ ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর বোমা হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় গাজা জুড়ে এ হামলায় নারী-শিশুসহ আরও ৩৩ জনের প্রাণহানি ঘটেছে। এ সময় আহত হয়েছেন আরও প্রায় দেড় শতাধিক মানুষ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। সে সাথে আহত হয়েছেন আরও দেড় শতাধিক মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কেননা, এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। তাদের উদ্ধারে কাজ চলছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ দাবি করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

উল্লেখ, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৪৪ হাজার ২৮২ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও এক লাখ ৪ হাজার ৮৮০ জন।

অন্যদিকে, ইসরায়েলে হামাসের হামলায় এক হাজার ১৩৯ জন নিহত হয়েছে। বন্দি রয়েছে ২০০ জনেরও বেশি ইসরায়েলি নাগরিক।

এছাড়া লেবাননে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ৮২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ হাজার ৮৫৯ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ