• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্রীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র হামলা, শিশু ও নারীসহ গুলিবিদ্ধ-১৫ হাদি হত্যায় ভারতে গ্রেফতার দুজনকে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের স্বার্থের বাইরে কিছু করা যাবে না: এ্যানী চৌধুরী দারিদ্র্য বিমোচনে জাকাত ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার নির্দেশ প্রধানমন্ত্রীর টানা ১০ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দর মোহাম্মদপুরে তেল কম দেওয়ায় অস্ত্র দেখিয়ে পাম্প কর্মচারীকে হুমকি খালেদা জিয়ার শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা গ্রহণ করলেন নাতনী জাইমা রহমান সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশির মৃত্যু, আহত ১০ টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত নারীদের পেছনে ফেলে এগিয়ে যাওয়া সম্ভব নয়

দারিদ্র্য বিমোচনে জাকাত ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Un24admin
আপডেটঃ : সোমবার, ৯ মার্চ, ২০২৬

জাতীয় ডেস্ক রিপোর্টঃ দেশে জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগে জাকাত ব্যবস্থাপনা নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈঠকে কার্যকর জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশের দারিদ্র্য কমানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি জাকাত বোর্ড পুনর্গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

বৈঠকে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নেতৃত্বে একটি কমিটি গঠনের সুপারিশ করা হয়। এই কমিটিতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা মুফতি আবদুল মালেক, আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহসহ শীর্ষস্থানীয় ইসলামী অর্থনীতিবিদ ও বিশিষ্ট আলেম–ওলামাদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

ডেপুটি প্রেস সেক্রেটারি আরও জানান, পূর্ণাঙ্গ কমিটিতে কারা থাকবেন তা আগামী দশ দিনের মধ্যে ধর্ম মন্ত্রণালয় প্রস্তাব করবে। এরপর জাকাত ব্যবস্থাপনা ও জাকাত বোর্ড পুনর্গঠন বিষয়ে ওই কমিটি প্রধানমন্ত্রীর কাছে তাদের সুপারিশ জমা দেবে।

এর আগে গত শনিবার (৭ মার্চ) আলেম–ওলামা ও এতিমদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সঠিকভাবে জাকাত ব্যবস্থাপনা করা গেলে আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে দেশে দারিদ্র্য কমাতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই আজকের এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ