• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ পাকুন্দিয়ায় মাছের পোনা অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী সেনবাগে বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল চট্টগ্রামে জেনিথ ইসলামী লাইফের চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত অভিমানে বরফ রোম্যান্টিক আবহে দেব-শুভশ্রী জুটি বসুন্ধরা থেকে অভিনেত্রী রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত হয়নি: আরাগচি

৭ উপজেলায় সেনা মোতায়েন

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

জাতীয় ডেস্ক রিপোর্টঃ টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা ও বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য জেলার সাতটি উপজেলায় সেনা মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, চট্টগ্রাম জেলা প্রশাসকের জরুরি অনুরোধের পরিপ্রেক্ষিতে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর ১০ ও ২৪ পদাতিক ডিভিশনের সদস্যরা বন্যাদুর্গত এলাকায় অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছেন।

স্থানীয় সূত্র ও প্রশাসন জানিয়েছে, অতি ভারী বর্ষণের ফলে চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলা ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। এসব এলাকার প্রায় ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন। এই সংকটময় পরিস্থিতিতে ১০ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে দুর্গত এলাকায় জরুরি ভিত্তিতে উদ্ধারকারী দল ও প্রয়োজনীয় সরঞ্জাম মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে, মৌসুমি বায়ুর প্রভাবে পাহাড়ি ঢল নেমে বোয়ালখালী, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলাতেও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এই তিন উপজেলায় জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন। দুর্গত এলাকায় আটকা পড়া মানুষদের নিরাপদে সরিয়ে নিতে ইতিমধ্যে ২৪ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে তিনটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। সেখান থেকে সমন্বিতভাবে সুশৃঙ্খল উদ্ধার অভিযান ও ত্রাণ বিতরণ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আইএসপিআর উল্লেখ করেছে, দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে বেসামরিক প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ মানুষের জানমাল রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর। বন্যাদুর্গত এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এই মানবিক ও উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।

উপকূলীয় ও প্লাবিত এলাকার বাসিন্দারা জানিয়েছেন, আকস্মিক বন্যায় ঘরবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানি ও শুকনা খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। সেনাবাহিনী মাঠে নামায় স্থানীয়দের মাঝে কিছুটা স্বস্তি ফিরলেও পরিস্থিতির দিকে সার্বক্ষণিক নজর রাখছে জেলা প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ