• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী দক্ষিণের ৪নং ওয়ার্ড আ’লীগ সভাপতি মাসুদ হাসান শামীমসহ ২৪ আসামী ১০ দিনের রিমান্ডে বাবা-মাকে সুরক্ষা দিতে সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী আনা হয়েছে : আইনমন্ত্রী শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর পরশুরামে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু, রেজিষ্ট্রেশন ২৫ সেপ্টেম্বর পর্যন্ত গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩২ ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ভারতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু আজ

১৪ মাস পর ফিরছেন রোহিত!

Un24admin
আপডেটঃ : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

আনলিমিটেড ডেস্ক নিউজঃ এক বছরেরও বেশি সময় ধরে টি-২০ অনুপস্থিত রোহিত শর্মা। একেক সিরিজে তাই আলাদা আলাদা অধিনায়ক দিয়ে পরখ করছে ভারত। তবে আগামী মাসেই ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ফিরতে পারেন রোহিত। সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়ার চোটে ১৪ মাস পর আফগানিস্তান সিরিজে নেতৃত্ব দিতে পারেন নিয়মিত অধিনায়কই।

আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ। সেখানেই ফিরতে বলা হতে পারে তাকে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৩৬ বছর বয়সী রোহিত মোহালি, ইন্দোর ও ব্যাঙ্গালোরে অনুষ্ঠিতব্য আফগানিস্তান সিরিজের তিনটি টি-২০ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-২০ তে ফিরতে পারেন।

এমনিতেও টি-২০ তে রোহিতের ভবিষ্যৎ নিয়ে জল্পনা কল্পনা চলছে। গত বছরের নভেম্বরে অ্যাডিলেডে বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ভারতীয় এই অধিনায়ক।

এদিকে জোহেনসবার্গের ম্যাচে ফিল্ডিংয়ের সময় গোড়ালি মোচকে যায় সূর্যের। সেই চোটই ভোগাচ্ছে তাকে। চোটের যা অবস্থা তা সারাতে অন্তত ৬ সপ্তাহ সময় লাগবে। বিসিসিআই সূত্রের খবর, বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিপোর্ট করেছেন সূর্যকুমার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ