• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
নারীস্বাস্থ্য উন্নয়নে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক শেখ হাসিনাকে কীভাবে ফেরত পাঠানো হবে, জানালেন রণধীর জয়সওয়াল রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক কুমিল্লায় জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র বার্ন ইনস্টিটিউটে ধানমন্ডি ৩২ ও সিটি কলেজের পাশ থেকে ৪ ককটেল উদ্ধার পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ আওয়ামী লীগ নেতাকর্মীদের ফার্মা এইডসের বোর্ড সভা ১৪ নভেম্বর ইরানে নয়, ‘রেজিম চেঞ্জ’ এখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে?

১২৫০০ টাকায় একজন শ্রমিক কীভাবে পরিবারের খরচ চালাবেন, সাদিক কায়েমের প্রশ্ন

Un24admin
আপডেটঃ : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

অনলাইন ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম পোশাকশ্রমিকদের সম্মানজনক মজুরি নির্ধারণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

সোমবার (২ নভেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম এ আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি মাত্র ১২ হাজার ৫০০ টাকা। অথচ আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম বাংলাদেশের তুলনায় প্রায় দুই গুণ বেশি ন্যূনতম মজুরি দিয়েও গার্মেন্টস রপ্তানিতে এগিয়ে রয়েছে।

পোস্টে সাদিক কায়েম বলেন, আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে দর কষাকষিতে সরকারের এই ব্যর্থতার দায়ভার কেন শ্রমিকদের নিতে হবে? দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতির দেশে মাত্র ১২ হাজার ৫০০ টাকায় একজন শ্রমিক কীভাবে নিজের ও পরিবারের খরচ চালাবেন?

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা পোশাকশিল্পের ভবিষ্যতের স্বার্থেই জরুরি। অথচ সরকার শুরু থেকেই পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে। আলোচনার মাধ্যমে আগেই সমাধানের উদ্যোগ না নিয়ে আন্দোলন শুরু হওয়ার পর শ্রমিকদের ওপর পুলিশি হামলা, মারধর ও নির্বিচারে গ্রেফতারের ঘটনা ঘটেছে। সরকারের এই ব্যর্থতাই পতিত আওয়ামী লীগকে আন্দোলনে সুযোগ নেওয়ার পরিবেশ তৈরি করে দিয়েছে।

সাদিক কায়েম বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন বাংলাদেশ। ছাত্র, শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত সবার জন্য ইনসাফের বাংলাদেশ। কোনো টালবাহানা না করে মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বসে অতিদ্রুত সম্মানজনক মজুরি নির্ধারণ করতে হবে। নিজদের ব্যর্থতা ঢাকতে উসকানির অজুহাত দিয়ে শ্রমিকদের ন্যায্য অধিকার উপেক্ষা করা যাবে না। শ্রমিক বাঁচলেই বাঁচবে দেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ