• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

সব ফরম্যাটেই অধিনায়ক শান্ত

Un24admin
আপডেটঃ : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

আনলিমিটেড নিউজঃ এখন পর্যন্ত তিন ফরম্যাটে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তবে এই অলরাউন্ডারকে হয়তো টাইগারদের হয়ে আর টস করতে দেখা যাবে না। নেতৃত্বে সাকিবের আগ্রহ না থাকায় অধিনায়কত্ব নিয়ে নতুন করে ভেবেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ভারত বিশ্বকাপে খেলতে যাওয়ার আগেই সাকিব জানিয়েছিলেন, আসর শেষে আর একদিনও অধিনায়কত্ব করতে চান না তিনি। বিশ্বকাপ শেষে বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ খেললেও চোটের কারণে সেখানে ছিলেন না সাকিব।

সাকিবের অনুপস্থিতিতে নিউজিল্যান্ড সিরিজে তিন ফরম্যাটেই বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। সেবার অন্তবর্তীকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করলেও এবার পূর্ণাঙ্গভাবে নেতৃত্ব পেতে যাচ্ছেন তিনি।

বোর্ড মিটিং শেষে আজই আসবে আনুষ্ঠানিক ঘোষণা। বিসিবির একটি সূত্র এ বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছে।

এখন পর্যন্ত সব সংস্করণ মিলিয়ে বাংলাদেশকে ১১ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন শান্ত। সাদা পোশাকে তার অধিনায়কত্বে মোট ২টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে এক টেস্টে হারের বিপরীতে একটি ম্যাচ জিতেছে টাইগাররা।

ওয়ানডেতে শান্তর নেতৃত্বে ৬ ম্যাচ খেলে ৫ ম্যাচেই হেরেছে বাংলাদেশ। বিপরীতে একটি ম্যাচে জয় পেয়েছে লাল-সবুজের দল। আর টি-২০তে ৩ ম্যাচে ১ জয় ও ১ হার অধিনায়ক শান্তর। অপর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ